Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিএনপি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

admin • 16 Apr 2023, 10:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের খবর পেয়ের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেলেও তিনটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমরা মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত আসি। তিনটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তিনি আরও জানান, বিএনপি বাজার বস্তি ভেতরে একটি ঘরে ঝুটের মালামাল ছিল। সেখানে আগুন লাগার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা ছিল। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহত নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।