Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা: প্রধানমন্ত্রী

admin • 07 Dec 2022, 05:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা: প্রধানমন্ত্রী

বিএনপির আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা।রেলে আগুন, গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন-কোথায় তারা আগুন দেয়নি। তারা ৩ হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, ৫০০ মানুষকে হত্যা করেছে, সাড়ে ৩ হাজার গাড়ি তারা পুড়িয়েছে। ধ্বংস ছাড়া তারা কিছু পারে না।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আমরা ২১ আগস্ট র‌্যালি করছিলাম, সেই র‌্যালিতে দিনে-দুপুরে গ্রেনেড ছুড়ে মারে এই খালেদা জিয়া-তারেক জিয়া গং।যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় সেই গ্রেনেড ছুড়ে আমাদের ওপর।

জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের ২৯ প্রকল্পের উদ্বোধন করেন। এক হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে আরও ৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বিকেল তিনটার দিকে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

এদিকে জনসভায় যোগ দিতে ভোর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। তাদের মিছিল-স্লোগানে মুখর ছিল সমুদ্র নগরীর সড়ক-মহাসড়ক।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন।

এর আগে বিশ্বের ২৮টি দেশের অংশগ্রহণে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।