Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বাসর রাতের ভিডিও করে আলোচনায় নবদম্পতি!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাসর রাতের ভিডিও করে আলোচনায় নবদম্পতি!

সোশ্যাল মিডিয়ায় ভ্লগিংয়ের নামে ব্যক্তিগত জীবনের মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করছেন ভ্লগাররা। কিন্তু তাই বলে বাসর রাতের ভ্লগ? এবার তা-ও দেখা গেল, যা নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।

৩১ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নবদম্পতি বাসর রাত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। বর কনেকে প্রশ্ন করছেন, বিয়ের প্রথম রাত কেমন? নববধূ উত্তরে বলছেন, এখনো সেটা হয়নি। একপর্যায়ে খাটে সাজানো গোলাপের সুগন্ধ নিয়েও কথা বলতে দেখা যায় বরকে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ কেউ বলছেন, আর কী বাকি থাকল? সব ব্যক্তিগত জনসমক্ষে চলে আসছে। অনেকের মতে সমাজে যে পচন ধরেছে এ ধরনের ভিডিও তারই প্রমাণ। আবার কেউ লিখেছেন, বাকি ভিডিও শেয়ার করলেও হত। আসলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে আপত্তিই প্রতিফলিত হচ্ছে নেটিজেনদের মন্তব্যে।

যদিও ভ্লগারদের নানা কীর্তিই আগেও সমালোচিত হয়েছে। এমনকী স্ত্রীর শরীরে কাতুকুতু দিয়ে সেই ভিডিও শেয়ার করতে দেখা গেছে কোনো এক ভ্লগারকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।