Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

admin • 17 Oct 2023, 11:35 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজও রাজধানী ঢাকা। মঙ্গলবার সকাল ৯টা ১১ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৮৬ অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির স্কোর ১৬৬। সোমবারও শীর্ষে ছিল ঢাকা। এদিন ঢাকার বায়ুর স্কোর ছিল ১৮৩।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।