Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

admin • 11 Feb 2023, 09:58 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বায়ুদূষণের তালিকায় শীর্ষে  ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। সম্প্রতি প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩৭০। এই মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

এ ছাড়া তালিকায় ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। ২২০ স্কোর নিয়ে তৃতীয় ভারতের আরেক শহর মুম্বাই। স্কোর ১৯৮ নিয়ে চতুর্থ চীনের রাজধানী বেইজিং এবং পঞ্চম স্থানে থাকা উত্তর মেসিডোনিয়ার স্কোপজের স্কোর ১৮৪।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।