Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বাবা ও সৎ মা মিলে মেরে ফেলল ১০ বছরের শিশুকে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাবা ও সৎ মা মিলে মেরে ফেলল ১০ বছরের শিশুকে

১০ বছর বয়সী শিশু সারা শরীফকে হত্যার অভিযোগে বাবা, সৎ মা ও চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সারার বাবা উরফান শরীফ (৪১), তাঁর স্ত্রী বেনাশ বাতুল (২৯) ও ভাই ফয়সাল মালিককে (২৮) লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

 

বিবিসি জানায়, গত ১০ আগস্ট ইংল্যান্ডের সারে কাউন্টির ওকিং শহরের হ্যামন্ড রোডের বাড়ি থেকে শিশু সারার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে সারার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সারে কাউন্টি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রত্যেকের নামে শিশু হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সারে কাউন্টি পুলিশ জানিয়েছে, সারার মরদেহ পাওয়ার আগের দিনই যুক্তরাজ্য ছেড়ে নিজ দেশ পাকিস্তান চলে যান পরিবারের অন্য সদস্যরা। এরপর হত্যায় জড়িত সন্দেহে শিশুটির বাবা উরফান, সৎ মা বেনাশ ও চাচা ফয়সালের জন্য ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক অনুসন্ধান শুরু করে গোয়েন্দা পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর পাকিস্তান থেকে যুক্তরাজ্য ফিরে আসলে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় সারার মা ওলগা শরীফ সারে কাউন্টি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হত্যায় জড়িত ওই তিনজনকে গ্রেপ্তারের পর সারার মা বলেন, ‘এটি স্বস্তির খবর। আমি ভাবিনি যে এত দ্রুত অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হবে। তবে সন্তানের হত্যার ন্যায়বিচার পাওয়ার জন্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে আমাকে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।