Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ

বাবার সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মৃত্যু

• • পঠিত 36 বার
শেয়ার করুন:
বাবার সঙ্গে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন, হাসপাতালে মৃত্যু

বগুড়ার ধুনটে বাবার সঙ্গে অভিমান করে ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে গ্যাস ট্যাবলেট সেবন করেন সোহান খান (২২) নামের এক কলেজছাত্র। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

সোহান ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি বিশ্বহরিগাছা-বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে মঙ্গলবার দুপুরে সোহান গ্যাস ট্যাবলেট সেবন করেন। এর আগে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। পরে বাড়ির অদূরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

 

প্রথমে সোহানকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। বুধবার সকাল আটটার দিকে সোহানের দাফন সম্পন্ন হয়েছে।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।