Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
বিনোদন

বাবাকে চিনতে পারেননি পরীমণির ছেলে!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাবাকে চিনতে পারেননি পরীমণির ছেলে!

এক বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল এই তারকা পুত্রের জন্মদিন। তার একদিন আগেই (বুধবার) রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হয়েছিলেন বাবা শরিফুল রাজ। কিন্তু এদিন ছেলের দেখা পেলেও পরীর দেখা পাননি তিনি।

প্রায় মাস খানেক পর ছেলের সঙ্গে দেখা করায় বাবাকে চিনতে পারেননি রাজ্য। পরীমণি নিজেই জানিয়েছেন সেই তথ্য।

এই নায়িকা বলেন, ‘আমার সঙ্গে রাজের দেখা হয়নি। কারণ সে যখন বাসায় এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম।’

পরী বলেন, ‘এরপর আমি ভিডিওতে দেখলাম, রাজ্যের সামনে দাঁড়িয়েছিল তার বাবা। রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল। অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি। কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে, কোলে উঠেছে।’

রাজ চেষ্টা করেও কথা বলতে পারেননি জানিয়ে নায়িকা বলেন, ‘সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।