Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘সাংগ্রাই’ উদযাপন

admin • 16 Apr 2026, 05:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘সাংগ্রাই’ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী বৎসবরণ অনুষ্ঠান ‘সাংগ্রাই’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গণে ‘মাহা সাংগ্রাই পোয়েঃ’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, পুলিশ সুপার মো. আব্দুর রহমান এবং জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা।

পাহাড়ি জনপদের হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজার মাঠ প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। উৎসবের প্রধান আকর্ষণ ছিল মৈত্রী পানি বর্ষণ, যা পারস্পরিক শুভেচ্ছা ও সম্প্রীতির প্রতীক হিসেবে উদযাপিত হয়। এছাড়াও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খেলাধুলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “উপজাতিদের মধ্যে আমি দ্বিতীয় জজ ছিলাম। রাজনীতির কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আজ বান্দরবানে না আসলে আমি এই জনপদের সাংস্কৃতিক বন্ধন দেখতে পেতাম না। এটি সত্যিই আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক।”

দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী নৃত্য-গীত পরিবেশনা এবং লোকজ সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।