Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

বাদ নয়, সংশোধন হচ্ছে সাইবার সিকিউরিটি আইন: আইন উপদেষ্টা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাদ নয়, সংশোধন হচ্ছে সাইবার সিকিউরিটি আইন: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইন একেবারে বাদ দেওয়া যাবে না। এই আইনটির সংশোধন করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ বিগত স্বৈরাচার সরকার গণবিরোধী যেসব আইন করেছে সেগুলো বাদ দেওয়া হবে।

রোববার রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোতে ‘স্বচ্ছতা ও জবাবদিহি সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার: এনজিওদের সহায়ক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন বা রিফর্ম করা হবে। স্পিচ অফেন্স বাদ দেবো কিন্তু কম্পিউটার অফেন্সিভ কাজ বাদ দেওয়া যাবে না। কোনো কম্পিউটার হ্যাক করে কারো মানহানি করলে এটা বাদ দেওয়া যায় না।

 

তথ্য অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, আগে মানুষ গুম ও খুন করা হয়েছে কিন্তু কোনো তথ্য পায়নি। তথ্য জানার অধিকার সবার থাকতে হবে।

 

আই সোশ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. অনন্য রায়হানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মো. আনোয়ার হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।