Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বাথরুমই পুরুষদের ‘মিনি রিসোর্ট’,যেখানে নেই সঙ্গীর হইচই!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাথরুমই পুরুষদের ‘মিনি রিসোর্ট’,যেখানে নেই সঙ্গীর হইচই!
শৌচাগারের মাহাত্ম্য ও গুরুত্ব আছে সবার কাছেই। প্রয়োজনীয় কাজটুকু সেরে বেরিয়ে যান অনেকেই। তবে মানসিক শান্তি খুঁজতেও নাকি বাথরুমে আশ্রয় নিচ্ছেন তাঁরা! ২০১৮ সালে ১ হাজার ব্রিটিশ পুরুষ নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে তাদের উত্তরে চমকপ্রদ তথ্য প্রকাশ পায়। ব্রিটিশ পুরুষেরা বছরে গড়ে ৭ ঘণ্টা করে সময় কাটান বাথরুমে। তার কারণ? নিজের পরিবার, সন্তানদের হইচই, সঙ্গীদের ‘ঘ্যান ঘ্যান’ থেকে বাঁচার জন্যই এখানে আশ্রয় নেন।   সমীক্ষার রিপোর্টটি সম্প্রতি সামাজিক যোগাযোমমাধ্যমে ফের ছড়িয়ে পড়েছে। তাতে নেটিজেনদের বক্তব্য, বছরে ৭ ঘণ্টা খুবই সংক্ষিপ্ত সময়। বরং সপ্তাহে ৭ ঘণ্টা বললে সঠিক হয়। কেউ কেউ তো আর বেশি সময় ধরে বাথরুমে স্বেচ্ছায় বন্দি হয়ে থাকেন।   সমীক্ষায় অংশ নেওয়া পুরুষদের দাবি, তাদের সবারই নিজের জন্য সময় দরকার। এমন জায়গা, যেখানে বাইরের গোটা বিশ্ব থেকে নিজেকে খানিক ক্ষণের জন্য সরিয়ে নেওয়া যায়। সেই মুহূর্তগুলির জন্য বাথরুমই সবচেয়ে সুবিধাজনক। কেবল তা-ই নয়, বাড়ির কোনও বিশেষ কাজের দায়িত্ব ঘাড় থেকে নামিয়ে ফেলার জন্য বা ফোনে কথা বলতেও অনেকে অজুহাত দিয়ে বাথরুমে ঢোকেন।   পুরুষদের এক তৃতীয়াংশ বাথরুমে বসে থাকার কারণ হিসেবে এ কারণের কথাই স্বীকার করেছেন। একই সঙ্গে এক হাজার জন নারীর সঙ্গে কথা বলে সমীক্ষা করা হয়েছে। তারাও অনেকে একা সময় কাটাতে বাথরুমকে বেছে নেন। তবে সে সংখ্যা মাত্র ২০ শতাংশ। যদিও বাথরুম পরিষ্কারের কাজে অনেক সময় ব্যয় হয় তাদের। ৭২ শতাংশ গৃহস্থবাড়িতে বাথরুম পরিষ্কার করেন নারীরাই।   সূত্র: আনন্দবাজার  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।