Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বাঙালি তরুণের কোরিয়ান সিনেমা মুক্তি পাচ্ছে বাংলায়

admin • 24 Aug 2022, 04:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাঙালি তরুণের কোরিয়ান সিনেমা মুক্তি পাচ্ছে বাংলায়
প্রথমবারের মতো কোনো বাঙ্গালি তরুণ অভিনয় করেছেন কোরিয়ান সিনেমায়। বন্ধুত্বের টানাপোড়নের গল্প নিয়ে ২০০৯ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমা বান্ধবী। সিন দং ইল পরিচালিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলা ভাষায় এবং দেশের ওটিটিতে।   ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টা সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।   বান্ধবী সিনেমায় করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লী নামের বাংলাদেশি তরুণকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি।     সংবাদ বিজ্ঞপ্তিতে মাহবুব বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সঙ্গে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন। অনেক অনেক রিহার্সেল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এখন সিনেমাটা আমাদের দেশসহ সবাই দেখতে পারবে ভেবেও ভালো লাগছে।’     পরিবারের অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশি যুবক করিমের। যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গিয়েছে। নিজের বকেয়া বেতনের আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।