Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বাংলা নয়, জমির খাজনা আদায় ইংরেজি অর্থবছরে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলা নয়, জমির খাজনা আদায় ইংরেজি অর্থবছরে

বাংলা সাল অনুযায়ী নয়, এখন থেকে জমির খাজনা আদায় হবে ইংরেজি অর্থবছর অনুযায়ী। এ সক্রান্ত বিধান রেখে ভূমি উন্নয়ন কর আইন- ২০২২ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

 

বৈঠকে সিদ্ধান্তের পর দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান।

 

খসড়ায় বলা হয়েছে, এখন থেকে বাংলা বছরের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্রের পরিবর্তে ইংরেজি অর্থবছরের পয়লা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত খাজনা আদায় করা হবে। খাজনা আদায় ও এর হিসাব-নিকাশ সময়োপযোগী করতে এ উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

 

পাশাপাশি এখন থেকে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি রয়েছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলে কর দিতে হবে। এ ছাড়াও ভূমির মালিক ইচ্ছা করলে তিন বছরের কর একসঙ্গে দিতে পারবেন।

 

ব্রিটিশ আমল থেকে খাজনা আদায় করা হতো বাংলা সালকে ভিত্তি করে। বর্তমানে ভূমি উন্নয়ন কর আদায় হয় ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ অনুযায়ী। আদালতের নির্দেশে সামরিক শাসনামলে প্রণীত এ অধ্যাদেশ আইনে রূপান্তর করা হচ্ছে।

 

এই বাধ্যবাধকতার জন্য বিভিন্ন অধ্যাদেশের সমন্বয়ে ভূমি উন্নয়ন কর আইনের খসড়া করা হয়েছে। এ আইনে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলাকে বাদ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।