Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা এশিয়া কাপ কর্ণার

বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল পাকিস্তান

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল পাকিস্তান

চলমান এশিয়া কাপে একমাত্র দল হিসেবে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করছে পাকিস্তান। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের ম্যাচেও একই পথে হেঁটেছে তারা। বাংলাদেশের বিপক্ষে আগামীকালের ম্যাচের জন্য আজই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

 

সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন পাকিস্তানি পেসাররা। এবার তার পেসে আরও শক্তি বাড়িয়েছে। তিন বিশেষজ্ঞ পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর সঙ্গে যোগ করা হয়েছে ফাহিমকেও। বিশ্বমানের এই পেস আক্রমনে সামনে বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরীক্ষাই দিতে হবে।

 

ভারতের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পায়নি পাকিস্তান। তাই ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি তারা। আগের ম্যাচের যারা ছিলেন তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ৬ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

 

পাকিস্তান একাদশ- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।