Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশ-ভারত ম্যাচে ফের আম্পায়ারিং বিতর্ক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত ম্যাচে ফের আম্পায়ারিং বিতর্ক

বাংলাদেশ-ভারত ম্যাচের আম্পায়ার পক্ষপাতের পাল্লাটা যেন ভারী রাখেন সবসময় ভারতের দিকেই; এ কথা বেশ লম্বা সময় ধরেই প্রচলিত। বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপ, দ্বীপাক্ষিক সিরিজ, কোনোটিতেই বাদ যায়নি বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এমন পক্ষপাতদুষ্ট আচরণ।

সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও মিললো সেই পক্ষপাতমূলক আচরণের নজির। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই ভারতকে চেপে ধরা বাংলাদেশ পক্ষপাতিত্বের শিকার হয় থার্ড আম্পায়ারের।

ঘটনাটি ম্যাচের ১৪তম ওভারের। রাকিবুল হাসানের হুট করে লাফিয়ে ওঠা ওভারের চতুর্থ বলটি হালকা টার্ন করে ভারতীয় ব্যাটার নিকিন জোসকে ভেলকি দিয়ে চলে যায় উইকেটের পেছনে।

সেখানে তাকে স্টাম্পিং করেন বাংলাদেশের উইকেটরক্ষক আকবর আলী। ফিল্ড আম্পায়ারের কাছে আউটের আবেদন করা হলে সেটির জন্য দ্বারস্থ হতে হয় থার্ড আম্পায়ারের কাছে। সেখানেই বাধে বিপত্তি।

স্টাম্পিংয়ের রিপ্লে লম্বা সময় ধরে দেখে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। সিদ্ধান্তের পর উল্লাসে ফেটে পড়ে টাইগাররা।

কিন্তু পরক্ষণেই নিজের সিদ্ধান্ত বদলান ফয়সাল। রিপ্লেতে দেখা যায় আকবর স্টাম্প ভাঙার সময়, জোসের পা পপিং ক্রিজের ভেতর মাটিতেই ছিল। তাই সিদ্ধান্ত পাল্টে নট-আউটের সিদ্ধান্ত দেন তিনি।

এরপরই প্রতিবাদ করে ওঠেন বাংলাদেশের খেলোয়াররা। অধিনায়ক সাইফ হাসান কথা বলেন অন-ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন আসেনি। যদিও তাতে টাইগার শিবিরে খুব একটা প্রভাব পরেনি।

এরইমধ্যে ভারতের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। বিনিময়ে ৪৬ ওভার ১ বলে ভারতের সংগ্রহ ১৯৭ রান (এই রিপোর্ট লেখা পর্যন্ত)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।