Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট কিনবেন যেভাবে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট কিনবেন যেভাবে

বিশ্বকাপের আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য টিকিটের মূল্য ও প্রাপ্তির স্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় টাইগারদের খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরের নামও ঘোষণা করে বিসিবি।

আসন্ন এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে টিকিটের খরচ পড়বে ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে দেখতে খরচ হবে ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে ৩০০ টাকায় এবং ইস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখা যাবে ২০০ টাকায়।

ঘরের মাঠের এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকেই। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। ম্যাচের দিন ও আগের দিনও টিকিট পাওয়া যাবে।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ রেখেছে বিসিবি। আর সেক্ষেত্রে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (ticket.tigercricket.com.bd) থেকে কিনতে হবে টিকিট। অনলাইনে টিকিট কিনতে জাতীয় পরিচয়প্ত্র এবং মোবাইল নম্বর লাগবে। একজন গ্রাহক সর্বোচ্চ দুইটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কিনলেও টিকিট কোড ও এনআইডি দেখিয়ে তা সংগ্রহ করতে হবে বিসিবির বুথ থেকে।

টিকিটের মূল্য তালিকা গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা ক্লাব হাউজ- ৫০০ টাকা নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।