Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে। কিউইরা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করার পর শুরু হয় বৃষ্টি। এরপর মিরপুরে চলেছে বৃষ্টির দাপট। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি ম্যাচ।

আগে থেকেই বৃষ্টির শঙ্কা ছিলো মিরপুরে। ৪.৩ ওভার পর বৃষ্টির কারণে প্রায় দুই ঘন্টার মতো বন্ধ থাকে খেলা। যে কারণে ৪২ ওভারে নেমে আসে ম্যাচ। বৃষ্টি শেষে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান। তার আগের ওভারেই উইল ইয়ংয়ের ক্যাচ ছেড়েছিলেন তিনি।

পরের ওভারে এসে চ্যাড বাওয়েসকেও ফেরান মুস্তাফিজ। এবারও ক্যাচ নিয়েছেন সোহান। এরপর ইয়ং ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দুজনে মিলে গড়েন ১১৭ বলে ৯৭ রানের জুটি। উইকেটে এসে দারুণ ব্যাটিং করতে থাকা নিকোলসকে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেটের দেখা পান মুস্তাফিজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৫৭ বলে ৩ বাউন্ডারিতে ৪৪ রান।

ওপেনিংয়ে নামা ইয়ং পেয়েছেন ফিফটির দেখা। ৮৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পেয়ে যান তিনি। তবে এরপর আর ইনিংসটাকে বেশিদূর নিয়ে যেতে পারেননি ইয়ং। নাসুমের বলে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন। তার আগে ৯১ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় করেছেন ৫৮ রান। এরপর রাচীন রবীন্দ্রকেও ফিরিয়েছেন নাসুম।

এদিন স্বীকৃত চার বোলারকে নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। দলের প্রয়োজনে হাত ঘুরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ওভারে ২১ রান দিয়ে পাননি উইকেটের দেখা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।