Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না : প্রধানমন্ত্রী
বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার পরিস্থিতি হবে না। কারণ, দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কখনও ধার করে ঘি খাই না উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে ঋণ তাতে আমরা কখনও কারও কাছে আটকে যাব না। বাংলাদেশ সেই অবস্থায় নেই।     মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী।     তিনি বলেন, যারা অপরাধ করে বিদেশে পালিয়ে গেছে, তারা এবং বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের স্বজনেরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।     সভায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবারের নয়, পুরো জাতি ও দেশের ক্ষতি করেছিল ঘাতকরা।     প্রধানমন্ত্রী বলেন, দেশে আজ গুম-খুন ও ভোট কারচুপির কথা বলে বিএনপি। কিন্তু এ দেশে গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।     প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করেছে আওয়ামী লীগ। দেশের জ্বালানি তেলের পরিস্থিতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার কমিশনের চিন্তা করে না, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রকল্প গ্রহণ করে।   বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজধানীতে বিদ্যুত ও পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছিল। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।     জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তেল পাচার বন্ধ হওয়ায় লিটারে পাঁচ টাকা দাম কমানো হয়েছে। সুত্র: বাসস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।