Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অনুমতি দিল ইরান

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অনুমতি দিল ইরান
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।   বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। এ বিষয়ে ইতোমধ্যে অনুমতি দেওয়া হয়েছে।   তিনি আরও জানান, জাহাজগুলো নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।   রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি।   তার ভাষায়, শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট নিন্দা জানানোও প্রত্যাশিত। কূটনৈতিক সম্পর্কের দিকটি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রত্যাশা আমাদের।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।