Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

বাংলাদেশের যে গ্রামে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাংলাদেশের যে গ্রামে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ
স্বাধীন বাংলাদেশে ১৯৮৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি বাংলাদেশে এসে একটি গ্রামের নারীদের দেখতে গিয়েছিলেন।     চার দিনের সরকারি সফরের এক দিনে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন। ঢাকা থেকে ট্রেনে শ্রীপুর, সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি।     রানির এ সফর এখনও গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রানির আগমন উপলক্ষে ওই গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিল, যা পরে এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে।     ১৯৬১ সালেও ঢাকায় এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী। তিনি সেবার সুগন্ধা স্টেট গেস্ট হাউজে থেকেছিলেন। তার আসা উপলক্ষে ব্রিটিশ আমলের ভবনটি নতুন করে সাজানো-গোছানো হয়েছিল। সেবার রানি নারায়ণগঞ্জে আদমজী জুট মিল পরিদর্শন করেছিলেন।     ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে।     বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) বালমোরাল ক্যাসলে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সুত্র: ঢাকা পোষ্ট
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।