Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

বাংলাদেশের কনসার্ট নিয়ে রাহাত ফতেহ আলীর নতুন বার্তা

admin • 18 Dec 2024, 11:59 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাংলাদেশের কনসার্ট নিয়ে রাহাত ফতেহ আলীর নতুন বার্তা

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।

 

এদিকে এক ভিডিও বার্তায় কনসার্ট নিয়ে রাহাত ফতেহ আলী খান বলেন, আমার বীর বাঙালি ভাই ও বোনদের সালাম জানাই আসসালামু-আলইকুম। শিক্ষার্থীদের আহ্বানে আপনাদের সবার জন্য গান গাইতে আসছি আপনাদের সুন্দর জন্মভূমি বাংলাদেশে।

 

এরপর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে একটি দাতব্য কনসার্টে আপনাদের সবার সাথে দেখা করব।

 

সংগীতশিল্পীর কথায়, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকাতে সাহসী শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টের সময় সংগৃহীত তহবিল উৎসর্গ করা হবে জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের কল্যাণে।

 

পাকিস্তানের এ সংগীতশিল্পী আরো বলেন, ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশি ভাই বোন বোনদের সাথে দেখা হবে ইনশা-আল্লাহ। বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্বের জিন্দাবাদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।