Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করল সৌদি আরব

admin • 31 May 2025, 06:47 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করল সৌদি আরব

 বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ১৪টি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা’, পারিবারিক ভিজিট ভিসা এবং ওমরাহ ভিসাসহ একাধিক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী জুন মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে হাজার হাজার বিদেশি শ্রমিক, হজ-ওমরাহ পালন করতে ইচ্ছুক যাত্রী এবং আন্তর্জাতিক ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যদেশগুলো হলো- ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো সৌদি সরকারের অনুমোদিত একটি কোটা-ভিত্তিক নিয়োগ পদ্ধতি। এ ব্যবস্থায় দেশটির নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি পান। একবার কোটা অনুমোদিত হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো সেই অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।