Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বস্তাভরা পয়সা দিয়ে আইফোন কিনলেন ‘ভিক্ষুক’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বস্তাভরা পয়সা দিয়ে আইফোন কিনলেন ‘ভিক্ষুক’

পরনে ছেঁড়া-নোংরা জামাকাপড়, শরীরে কালিঝুলি মাখা। দেখে মনে হবে ভিক্ষুক। এমন একজনকে দোকানে ঢুকতে দেখে প্রথমে খানিকটা চমকে যান দোকানের কর্মীরা। ওই ব্যক্তি দোকানের কর্মীদের জানান, তিনি আইফোন ১৫ কিনতে এসেছেন। এরপর একটি বস্তা থেকে লাখ টাকার কয়েন বের করেন তিনি। এই কয়েন দিয়েই আইফোন ১৫ প্রো কেনেন। সম্প্রতি ভারতের রাজস্থানের জোধপুরে এমন ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিক্ষুকের বেশে যিনি আইফোন কিনতে এসেছিলেন, তিনি পেশায় একজন ইউটিউবার। এক্সপেরিমেন্ট কিং নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে নানা ধরনের পরীক্ষামূলক ঘটনার ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি। আইফোন ১৫ বাজারে আসার পর হইচই দেখে ওই যুবক পরিকল্পনা করেন, একটি মজার ভিডিও বানানোর।

এরপর যেমন ভাবা, তেমন কাজ। ভিক্ষুকের ছদ্মবেশ ধরে তিনি সোজা চলে যান একটি ফোনের দোকানে। প্রথমে দোকানের কর্মীরা একটু ইতস্তত করছিলেন। এরপর কাঁধে থাকা বস্তা দোকানে গিয়ে খুলে দেখান ওই যুবক। এতে রয়েছে লাখ টাকার বেশি কয়েন। সেই কয়েন দিয়েই তিনি আইফোন ১৫ কিনতে চান। খুচরা পয়সার বিনিময়ে আইফোন বিক্রি করতে প্রথমে রাজি হননি বিক্রেতারা। পরে অনেক অনুরোধের পর গোটা দোকানের কর্মীরা মিলে সেই কয়েন গোনা শুরু করেন। এই লাখ টাকার বেশি খুচরা পয়সা নিয়ে, নতুন আইফোন ১৫ প্রো যুবকের হাতে তুলে দেন দোকানদার। পরে তিনি নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দেন।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ইউটিউবার। নিজের ইউটিউব ব্লগের জন্যই এমন ভিডিও করেছেন বলে জানান। ওই যুবকের বার্তা হলো, আইফোন কেন শুধু বড়লোকরা কিনবে, পয়সা দিলে ভিক্ষুকও আইফোন কিনতে পারে। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে দোকানদারদের সমান ব্যবহার করতে হবে। ভাইরাল ওই ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছেন যুবকের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।