Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
ক্যাম্পাস

বশেমুরবিপ্রবিতে চলছে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বশেমুরবিপ্রবিতে চলছে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার কোর্স সমূহের প্রশিক্ষণ দেওয়া হবে।

 

প্রতি দুইমাস পর পর আগামী ১.৫ বছর ৭টি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে। যার কার্যক্রম শুরু হবে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে।

 

কোর্স গুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যার একটি সাধারণ শিক্ষার্থী ও অপরটি সিএসই ও আইটি বিভাগের শিক্ষার্থীদের জন্য।

 

সাধারণ শিক্ষার্থীদের কোর্স সমূহের মধ্যে রয়েছে এমএস অফিস এপ্লিকেশন,ফ্রিল্যান্সিল উইথ ডাটা ইন্ট্রী, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটা হেন্ডেলিং। সিএসই ও আইটি বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ডাটা এনালাইসিস উইথ পাইথোন এবং এন্ড্রয়েড আ্যাপ ডেভেলপমেন্ট কোর্সসমূহ।

 

এবিষয়ে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মৃণাল কান্তি বলেন, " সরকারের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেকে কেন্দ্র করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বশেমুরবিপ্রবি সিএসই বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। "

 

তিনি আরও বলেন, "আমরা খুবই আনন্দিত এমন প্রশিক্ষণের আয়োজন করতে পেরে, যাতে করে শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভেলপের মধ্য দিয়ে ক্যারিয়ারে জন্য ভালো কিছু করতে পারে।"

 

একজন শিক্ষার্থী একাধিক কোর্সে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেবিষয়ে তিনি বলেন, "আমাদের এখনও এমন পরিকল্পনা নেই। একজন শিক্ষার্থী একটি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। আগ্রহী শিক্ষার্থীদের এখানে রেজিষ্ট্রেশন করলেই হবেনা ২৯ জানুয়ারি সশরীরে উপস্থিত থাকতে হবে।"

 

উল্লেখ্য যে, ১ জন শিক্ষার্থী শুধুমাত্র একটি কোর্সের প্রশিক্ষণ নিতে পারবে। কোর্স প্রতি ২০-৩০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি ব্যাচ করা হবে। প্রশিক্ষণের ক্লাসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৪টার পরে হবে অথবা সাপ্তাহিক ছুটির দিন হবে। ক্লাসের ডিউরেশন: ২-৩ ঘণ্টা (সপ্তাহে দুই দিন)।

 

আগ্রহীরা চলতি সপ্তাহের মধ্যে কনফার্ম করতে হবে। পরীক্ষার কারণে এখন প্রশিক্ষণ না নিতে পারলে এপ্রিল এর পরেও অংশগ্রহণ করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।