Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বল আর মাঠে না গড়ালে ফলাফল যা হবে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বল আর মাঠে না গড়ালে ফলাফল যা হবে

শুরুর বিপর্যয় কাটিয়ে যখন ম্যাচ জমিয়ে তুলছিল আয়ারল্যান্ড, তখন চেমসফোর্ডের আকশে মেঘের আগমন। কয়েক মিনিটের মধ্যেই সেটা বৃষ্টি হয়ে ঝরেছে। এরফলে ১৭তম ওভারের তৃতীয় বলের পর খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। যদি এই ম্যাচ আর মাঠে না গড়ায়, তাহলে ম্যাচের ফলাফল আসলে কী হবে?

 

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ওয়ানডে ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার খেলা মাঠে গড়াতে হবে। যেহেতু আয়ারল্যান্ডের ইনিংসে এখনও ২০ ওভার খেলা সম্পন্ন হয়নি, তাই এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল হবে না। অর্থ্যাৎ এই ম্যাচে যদি আর কোনো বল মাঠে না গড়ায় তাহলে এই ম্যাচটি পরিত্যাক্ত হবে।

 

১৬ ওভার ৩ বল শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৫ রান। টাকার উইকেটে আছেন ২ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার ট্যাক্টরের সংগ্রহ ২১ রান।

 

চেমসফোর্ডে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। ৬১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার লিটল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।