Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
এক্সক্লসিভ শোক দিবস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা

আল্টিমেটাম দেয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ে তালা দিয়ে সিলগালা করে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলেছেন তারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমি ঘটনাটি শুনেছি। শিক্ষার্থীদের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলবো। 

শিক্ষার্থী ভুমিকা সরকার বলেন, আমরা ৩৬ দিনের আন্দোলনে নতুন করে স্বাধীনতা পেয়েছি। কিন্তু উপাচার্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চেতনার পরিপন্থী কাজ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করা জানিপপের সভাপতি কলিমুল্লা ও তার সিন্ডিকেটকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্নবাসনের চেষ্টা করছেন তিনি। উপাচার্য স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে। কোনভাবেই এ সকল বিষয় মেনে নেয়া হবে না। তিনি স্ব-ইচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।

এর আগে বুধবার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সভা করে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যের পদত্যাগের সময় বেধে দেন। ওই সময়ে মধ্যে তিনি পদত্যাগ করেননি। এরপর শিক্ষার্থীরা উপাচার্যকে স্বৈরাচারের দালাল উল্লেখ করে তার কক্ষে তালা দেন।

 

শিক্ষার্থীরা আরো জানান, বর্তমান ভিসি দৃশ্যমান উন্নয়ন মূলক কোনো কাজ তো করতে পারেননি বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ স্থবির করে দিয়েছেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও প্রথম নারী উপাচার্য হিসেবে গত ২৩ সেপ্টেম্বর নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন। গত ২৬ সেপ্টেম্বর তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।