Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বরখাস্ত ডিআইজি মিজানকে জামিন দেননি হাইকোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত হওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে জামিন দেনটি হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে মিজানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

দুদক ২০১৯ সালের ২৪ জুন মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মিজান ওই বছরের ১ জুলাই হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত মিজানকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে ডিএমপিকে আদেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।