Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে সুপ্রিম কোর্টের ত্রাণ সহায়তা

admin • 29 Aug 2024, 09:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে সুপ্রিম কোর্টের ত্রাণ সহায়তা

ফেনী ও নোয়াখালী জেলায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা জজ আদালতের মাধ্যমে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।

 

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ আগস্ট থেকে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। ১১টি জেলা প্লাবিত হয়েছে। বন্যায় জানমালের ব্যাপক ক্ষতির পাশাপাশি যোগযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

   

দেখা দিয়েছে তীব্র খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সঙ্কট। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতি নির্দেশনায় বন্যাকবলিত মানুষকে সহায়তার উদ্দেশ্যে ফেনী ও নোয়াখালী জেলার ২৫০টি বন্যাপীড়িত পরিবারকে আজ ত্রাণ সামগ্রী করা হয়।

 

এতে আরও বলা হয়, বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫০০ গ্রাম খেজুর, ২ প্যাকেট হাই প্রোটিন বিস্কুট, ৪ লিটার বিশুদ্ধ পানি, ১ প্যাকেট নুডুলস, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ২ লিটার ভোজ্য তেল, স্যালাইনসহ ওষুধ সামগ্রী দেয়া হয়েছে।

 

এ ছাড়া প্রতিটি পরিবারের শিশুদের জন্য ১ প্যাকেট করে সুজি ও ১ লিটার করে পাস্তুরিত দুধ সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রতিনিধি হিসেবে সরাসরি উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (কোর্ট কিপিং) আকরামুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. ওমর হায়দার ও কোর্ট কিপার মো. ইউনুছ খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।