Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বন্ধ থাকা সিএসবি টেলিভিশন সম্প্রচারে ফিরতে বাধা নেই: হাইকোট

admin • 23 Sep 2024, 04:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্ধ থাকা সিএসবি টেলিভিশন সম্প্রচারে ফিরতে বাধা নেই: হাইকোট

বন্ধ থাকা সিএসবি টেলিভিশনের সম্প্রচারে ফিরতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

 

সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের আদেশের পর একথা বলেন সিএসবি টেলিভিশনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এ বিষয়ে হাইকোর্টের রিট করা হলে আদালত রুল জারি করেন।

 

একপর্যায়ে সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আদেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।