Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

বন্দীর সঙ্গে যৌন সম্পর্ক, সাবেক কারা কর্মকর্তার জেল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বন্দীর সঙ্গে যৌন সম্পর্ক, সাবেক কারা কর্মকর্তার জেল

যুক্তরাজ্যের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ কারাগারের একজন বন্দীর সঙ্গে যৌন সম্পর্ক ও ভিডিও ধারনের দায়ে সাবেক এক কারা কর্মকর্তার ১৫ মাসের জেল হয়েছে। ভিডিও ক্লিপটি অনলাইনে অধিক পরিমাণে ছড়িয়ে যাওয়ার (ভাইরাল) পরে লিন্ডা দে সুসা অ্যাব্রেউ নামের এই জ্যেষ্ঠ কারা কর্মকর্তাকে চিহ্নিত করা হয় বলে সোমবার বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এই ঘটনা চলতি বছরের ২৬ থেকে ২৮ জুনের মধ্যে ওয়ান্ডসওয়ার্থ কারাগারে সংঘটিত হয়।

 

ওয়ান্ডসওয়ার্থ কারাগারের গভর্নর বলেন, ‘সব পুরুষ কারাগারে নারী কর্মীদের এত বছরের কাজকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে অ্যাব্রুউয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ‘‘এক দিনেরও কম’’ সময় নেওয়া হয়েছে।’

 

৩০ বছর বয়সী অ্যাব্রেউ তাঁর বাবার সঙ্গে মাদ্রিদের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করছিলেন। এর আগেই হিথ্রো বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাঁকে। অ্যাব্রেউকে এর আগে সরকারি অফিসে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

 

আইলওয়ার্থ ক্রাউন কোর্টের কাছে একটি আংশিক লিখিত বিবৃতিতে ওয়ান্ডসওয়ার্থ কারাগারের গভর্নর অ্যান্ড্রু ডেভি বলেন, ‘ওয়ান্ডসওয়ার্থের অনেক নারী কর্মী বন্দিদের দিক থেকে ‘‘হিট-অন’’ হওয়ার ঘটনা বেড়ে যাওয়ার কথা জানিয়েছে।’

 

আদালতকে আরও বলা হয়েছে, একই বন্দির সঙ্গে অভিযুক্তের শারীরিক সম্পর্ক করার আরও একটি রেকর্ডিং কারা কর্তৃপক্ষের ইস্যু করা তাঁর বডি ক্যামেরায় পাওয়া গেছে। অ্যাব্রেউ এক অনুষ্ঠানে সেই বন্দির সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন।

 

বিচারক মার্টিন এডমন্ডস কেসি বলেন, ‘ভিডিওটি ভাইরাল হয়েছে। তাই এটি বিচ্ছিন্ন নয়, বরং বারবার করা আচরণের অংশ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।