Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ফুটবল খেলাধুলা

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

নতুন জায়গা, নতুন পরিবেশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাত্রই থাকতে শুরু করেছেন লিওনেল মেসি। এর মধ্যে পড়তে বসেছিলেন বড় দুর্ঘটনার কবলে। একটুর জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।

খবর টিওয়াইসি স্পোর্টস ও মার্কার। এখনো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির বরণ অনুষ্ঠান হয়নি। আগামীকাল সমর্থকদের সঙ্গে মেসির পরিচয়পর্ব হওয়ার কথা।

এর আগেই বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি আসছিল। আরেকটু হলে বড় সংঘর্ষ লাগতে বসেছিল।

সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে দ্রুত গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। এটা অবশ্য জানা যায়নি, সেই সময় গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না।

ঘটনার পর ফোর্ট লডারডেলের পুলিশ মেসির গাড়ি পাহাড়া দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

সুত্র: টিওয়াইসি স্পোর্টস ও মার্কার
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।