Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই দেয়া হবে: শিক্ষামন্ত্রী

admin • 31 Dec 2022, 07:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন বছরে সব শিক্ষার্থীরা নতুন বই পাবে। হাওর অঞ্চল, চরাঞ্চল, পার্বত্য অঞ্চলসহ যে সব অঞ্চলে যাতায়াতের সমস্যা আছে সেই অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যে সব এলাকায় শিক্ষক সংকট আছে, শিক্ষকদের থাকার ব্যবস্থা নেই আমরা সেই সমস্যা দূর করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি।

শনিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

এই পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন ঠিক তেমনি শিক্ষাও প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে।শিক্ষামন্ত্রী বলেন, এবছর থেকেই মুক্তিযুদ্ধের বই বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিকের ১ম শ্রেণি ও মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণিতে এ বছরের শুরু থেকেই মুক্তিযুদ্ধের বই দেয়া হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।