Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বঙ্গবাজারে সব পুড়ে ছাই হলেও,পবিত্র কোরআন অক্ষত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বঙ্গবাজারে সব পুড়ে ছাই হলেও,পবিত্র কোরআন অক্ষত

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই পুরো বঙ্গবাজার এলাকার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে।

আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়ে গেছে মার্কেটের প্রায় সব কাপড়। কাঠ আর টিন দিয়ে তৈরি বঙ্গবাজার পুড়ে এখন এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বঙ্গবাজারের আশপাশের কয়েকটি ভবনও পুড়েছে।

এর মাঝে ধ্বংসস্তুপের মালামাল সরাতে গিয়ে মার্কেটের নামাজ ঘরে দেখা যায় সব পুড়ে গেলেও, মহান স্রষ্টা আল্লাহর পবিত্র বাণীর সমষ্টি মহাগ্রন্থ আল কোরআন অক্ষত রয়েছে। ব্যবসায়ীরা পড়ে কোরআন শরীফটি দেখান। আগুনের তাপে তা গরম হলেও কোরআনের কোনও অংশ পুড়েনি।

এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডে আমরা দেখেছি কোটি টাকার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরও কোরআনের আয়াত সমূহের একটি অক্ষরও আগুন পুড়াতে পারেনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।