Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

বগুড়া বার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক

admin • 05 Jan 2025, 06:46 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:

বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ জানুয়ারী) রবিবার দুপুর সাড়ে ৩টায় মতিয়র রহমান বার ভবনে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি আতাউর রহমান খান মুক্তা ও সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়ারা জজ মো: শাহজাহান কবির।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা, স্পেশাল ট্রাইব্যুনালের সিনিয়র জেলা দায়ারা জজ মো: শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আনোয়ারুল হক, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক শরনিম আকতার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তাসকিনুল হক, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া বার সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক এ্যাড. মো: জহুরুল হক (জাফর) এবং বাংলাদেশ বার কাউন্সিল সদস্য ও বর্তমান জিপি এ্যাড. মো: শফিকুল ইসলাম (টুকু), বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক বার কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম হাফিজুর রহমান, এ্যাড. পিপি আব্দুল বাছেদ।

 

বগুড়া বার সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট পলাশ খন্দকার। ও আরো অনেক আইনজীব উপস্থিত ছিলেন।

শাহাদাৎ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।