বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে জয়ী হয়েছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেল। শুক্রবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক এড. জহুরুল হক জাফর।
৪৪০ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের এড. আতাউর রহমান খান মুক্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের এড. রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট। ৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের এড. রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে আতিকুল মাহবুব সালাম ও শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মন্ডল ও এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লা-হীল বাকি লিপন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার।





