Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বগুড়ার সেই জজের পর প্রধান শিক্ষককে বদলি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বগুড়ার সেই জজের পর প্রধান শিক্ষককে বদলি

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ুয়া মেয়ের সহপাঠীর মাকে প্রকাশ্যে মাফ চাইতে বাধ্য করার অভিযোগে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ রুবাইয়া ইয়াসমিনকে বগুড়া থেকে প্রত্যাহারে পর প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুনকে ঢাকায় বদলি করা হয়েছে।

 

রোববার (৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানা যায়, রাবেয়া খাতুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের নির্দেশে প্রতিদিন পালা করে শ্রেণিকক্ষ ঝাড়ু দেয় শিক্ষার্থীরা। কিন্তু বগুড়া জেলা জজ আদালতের ওই বিচারকের মেয়ে শ্রেণিকক্ষ ঝাড়ু দেবে না বলে জানায়। এতে সাধারণ শিক্ষার্থীরা আপত্তি তোলে। এটা নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়ার ঘটনা ঘটে।

 

ওই বিচারক গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে এসে চার শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করার হুমকি দেন। এর একপর্যায়ে এক নারী অভিভাবককে মাফ চাইতে বাধ্য করেন তিনি। এ সময় বিচারকের পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি ও গালমন্দ করেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এছাড়া প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনা নোটিশে ডেকে এনে অপমান করেন একজন শ্রেণিশিক্ষক।

 

প্রধান শিক্ষকের কক্ষে ঘটা এ ঘটনায় ওই দিন বেলা আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা বগুড়া শহরের সার্কিট হাউসের সামনের সড়ক অবরোধ করে।

এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের মিলনায়তনে দুই ঘণ্টা বৈঠক করেন।

 

বৈঠকে শিক্ষার্থীরা দাবি তোলে, ওই বিচারককে বিদ্যালয়ে এসে ভুক্তভোগী অভিভাবকের কাছে মাফ চাইতে হবে। এ ছাড়া প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষককে বদলির দাবি জানায় তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।