Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বই লিখলেন কোচ সালাউদ্দিন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বই লিখলেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেটের অতি পরিচিত মুখ মোহাম্মদ সালাউদ্দিন। তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কোচ হিসেবেই দেশের বেশিরভাগ মানুষ চিনে থাকেন সালাউদ্দিনকে। দেশের ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ এবার ভিন্ন কিছু আনতে যাচ্ছেন।

 

দেশের জনপ্রিয় এই কোচ এবার নিজের ক্রিকেট অভিজ্ঞতা ভাগাভাগি করতে একটি বই লিখেছেন। গতকাল (২৬ মে) নিজের ফেসবুকে এমনটাই জানান তিনি। সেখানে তিনি লেখেন, 'অবশেষে প্রতীক্ষার পালা শেষ। কাজী আব্দুল হক, প্রকাশক রুপ প্রকাশন। প্রকাশনীর কর্ণধার আমার জন্য ছয় বছর অপেক্ষা করেছেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।'

 

অর্ধ-যুগের অপেক্ষা শেষে বই লেখা নিয়ে সালাউদ্দিন কথা বলেছেন সংবাদ মাধ্যমেও। তিনি বলেন, 'বইটা নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। সারাদিন অনুশীলন ও বিভিন্ন কাজের পর আবার রাতে বইয়ের লেখা লিখতে হতো। সেটা আমার জন্য সহজ ছিল না। তবুও অমি চেষ্টা করেছি এটা থেকে যেন সবাই উপকৃত হতে পারে। বর্তমান, উঠতি ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন কোচরাও যেন সহজ ভাবে বইটি পড়ে ক্রিকেটের বিভিন্ন দিক সম্পর্কে সহজে জানতে পারে।’

 

'আমি চেয়েছি আমার যে জিনিসটা জানা আছে সেটা অনেকের মাঝে শেয়ার করি। আর আমি যেহেতু মাসকো অ্যাকাডেমিতে কোচিং করাই এখানে অনেক ছেলেরা আসতে পারে না ওদের যেন উপকার হয় সেটাও দেখেছি।’-আরও যোগ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।