Sunday, 18 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বংশালে হেলমেটের গোডাউনে আগুন

• • পঠিত 47 বার
শেয়ার করুন:
বংশালে হেলমেটের গোডাউনে আগুন

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার(১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।