Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ফ্রান্সে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফ্রান্সে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১১ যাত্রীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির তোম্বলেইন শহরে স্থানীয় সময় রোববার (২৮ জুন) একটি বেসামরিক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে বিমানটির পাইলট এবং ১০ জন যাত্রী ছিলেন। তারা মূলত স্কাইডাইভার। আকাশে স্কাইডাইভিং বা প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার উদ্দেশে এই বিমানে চড়ে রওনা হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের পর কোনো এক অজানা কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আরোহী ১১ জনের সবারই মৃত্যু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে পাইলট, পাঁচ জন শিক্ষার্থী ও বাকি পাঁচ জন শিক্ষক ছিলেন।

ভয়াবহ এই ঘটনার পর স্থানীয় পুলিশ মেউর্ত-এ-মোজেল বিভাগের অন্তর্গত ওই বিমানবন্দরটির আশেপাশের এলাকায় সাধারণ মানুষের যাতায়াত ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্ধারকাজের সুবিধার্থে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে ওই এলাকাটি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।