Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
এক্সক্লসিভ জেলার খবর

ফেসবুকে সরকারের সমালোচনা,ছাত্রলীগ নেতা বহিষ্কার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফেসবুকে সরকারের সমালোচনা,ছাত্রলীগ নেতা বহিষ্কার
জ্বালানী তেলের দাম ৫ টাকা কমানোর ইস্যুতে ফেসবুকে সরকারের সমালোচনা ও ভাবমূর্তি মূর্তি ক্ষুন্ন করে পোস্ট দেওয়ায় জামালপুরের ইসলামপুরে এক ছাত্রলীগ নেতাকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান শান্ত ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান স্বাধীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।   বহিষ্কারকৃত ছাত্রলীগ নেতার নাম মোঃ মোস্তাক আহম্মেদ। জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান শান্ত। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ব্যক্তিবর্গদের নিয়ে মন্তব্য এবং বর্তমান সরকারের ভাবমূর্তি খুন করে নেতিবাচক মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০ নং গাইবান্ধা ইউনিয়ন শাখার সহ সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ কে সাময়িক ভাবে বহিস্কার করা হলো।   কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারন সহ লিখিত জবাব আগামী তিন (৩) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ ১০নং গাইবান্ধা ইউনিয়ন শাখা'র সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।