Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ফিলিস্তিনিদের বাঁচাতে ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোয়ান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনিদের বাঁচাতে ইসরায়েলে হামলার হুমকি দিলেন এরদোয়ান

ফিলিস্তিনিদের রক্ষা এবং গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। রোববার (২৮ জুলাই) রাইজে একটি দলীয় বৈঠকে এই হুমকি দেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।'

 

এরদোয়ান বলেন, তুরস্ককে অবশ্যই খুব কঠোর হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এসব কার্যক্রম করতে না পারে। আমরা যেভাবে নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের সঙ্গেও আমরা ঠিক এমনটাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল কঠোর হতে হবে।'

 

২০২০ সালে নাগর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে জড়ায় আজারবাইজান। ৪৪ দিন ধরে চলে দুই দেশের এই সংঘাত। এই সংঘাতে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় এরদোয়ানের দেশ তুরস্ক। তবে সেখানে সরাসারি সামকির হস্তক্ষেপ করেনি দেশটি। এর বদলে আজারবাইজানকে সিরিয়ার ভাড়াটে সেনা এবং ড্রোন সরবরাহের মতো সামরিক সহায়তা দেয়া হয়।'

এ ছাড়া একই বছর গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে সেনা পাঠায় তুরস্ক। এক বছরের ম্যান্ডেট নিয়ে দেশটিতে সেনা পাঠিয়েছিলেন এরদোয়ান।'

এরদোয়ানের এই হুমকির জবাবে তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে তার পতন হয়েছিল। পরে তাকে বন্দি করে একটি ইরাকি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়।'

সাদ্দামের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এক এক্সবার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম হোসেনের পথে যাচ্ছেন এরদোয়ান। তিনি ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন। তার মনে রাখা উচিত সেখানে কী ঘটেছিল এবং কীভাবে এটি শেষ হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।