Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় রিয়াদ দূতাবাসে পতাকা অর্ধনমিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় রিয়াদ দূতাবাসে পতাকা অর্ধনমিত

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

 

গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ।

 

নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।