Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

admin • 17 Sep 2025, 07:19 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের এক নম্বর ধনী ও ইউরোপের সেনজেনভুক্ত দেশ লুক্সেমবার্গ। দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে লুক্সেমবার্গ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির এক পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তখন লুক্সেমবার্গ এ সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেবে। এর আগে, এই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম এবং যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।