Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের ৩ দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। আজ মঙ্গলবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২২ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয় এই তিনটি দেশ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘দ্বি-রাষ্ট্রীয়’ সমাধানই সবচেয়ে সেরা উপায় উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানান দেশ তিনটির প্রধানমন্ত্রী। সেদিনই বলা হয়েছিল, ২৮ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা।

স্থানীয় সময় আজ সকালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় আয়ারল্যান্ডের মন্ত্রিসভা। পরে এক বিবৃতিতে বলা হয়, আয়ারল্যান্ড সরকার ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অন্যতম সমর্থক নরওয়ে। দেশটির এই ঘোষণার কিছুক্ষণ পরই স্পেনের সরকারি মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া নিশ্চিত করে যে, তাদের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

দেশ তিনটির এই ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েল। এ সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ আখ্যা দিয়ে তেল আবিব বলে, এতে অস্থিতিশীলতা আরও বাড়বে। আর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। ইসরায়েলের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৬ হাজার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।