Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
আর্ন্তজাতিক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল ফ্রান্স

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিল ফ্রান্স

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন। তার দাবি, মাধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ পদক্ষেপ নিতে ফ্রান্স।

 

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ম্যাকরন লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব।

 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠি এক্স-এ পোস্ট করেন ম্যাকরন। সেখানে প্রথম পশ্চিমা পরাশক্তি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কথা জানান তিনি। ম্যাকরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা।

 

এদিকে, ফ্রান্সের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘোষণার ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।