Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১

ফিলিপাইনে সাগরে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।

 

এর আগে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এপি নিউজ এজেন্সি জানায়, আগুন লাগার পর অনেকেই আতঙ্কিত হয়ে ফেরি থেকে লাফ দিয়েছিলেন। পরে উপকূলরক্ষী, নৌ-বাহিনী, অন্য একটি ফেরি ও স্থানীয় জেলেরা তাদের সমুদ্র থেকে উদ্ধার করেন।

 

দুর্ঘটনার পরপরই ফিলিপাইনের কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধার কাজে নেমে পড়েন। কমপক্ষে ১৯৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

 

বাসিলান গভর্নর জিম সালিমান বলেন, প্রাথমিকভাবে এমভি লেডি মেরি জয়-৩ নামের ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আমরা ১৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছিলাম। এরপর ১৮ জনের কথা জানলাম। আর এখন তা ৩১ জনে দাঁড়িয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।