Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেওয়া সেই ট্রাকচালক আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দেওয়া সেই ট্রাকচালক আটক

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালক এবং আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম জানা যায়নি।

 

শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এসময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দেন। তখন চালক ট্রাক থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এসময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। তখন সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এসময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত।

 

আহত কর্মীর বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

 

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।