Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফায়ার সার্ভিসের নতুন হটলাইন সেবা চালু

admin • 06 Jun 2024, 05:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফায়ার সার্ভিসের নতুন হটলাইন সেবা চালু

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো স্থান থেকে প্রাথমিকভাবে টিঅ্যান্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এ সেবা গ্রহণ করা যাবে। শিগগিরই টিঅ্যান্ডটি থেকেও এ সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে; তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।

ফায়ার সার্ভিস তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা দিয়ে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতিপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল। সেবা প্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।