Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের রানের পাহাড়

• • পঠিত 11 বার
শেয়ার করুন:

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস পার করেছে পাকিস্তান। দুই ওপেনারের পঞ্চাশ পেরুনো ইনিংস আর মিডল অর্ডারে নামা তৈয়ব তাহিরের অনবদ্য শতকের সুবাদে ৫০ ওভারে তাদের সংগ্রহ ৩৫২ রান। শিরোপা পেতে তাই লম্বা পথ পাড়ি দিতে হবে ভারতীয় যুবাদের।

রবিবারের ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ইয়াশ ধুল। তার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটিই যেন প্রমাণ করতে চাইলেন পাকিস্তানি ব্যাটাররা। দুই ওপেনার সাইম আইয়্যুব আর সাহিবজাদা ফারহান রান তুলেছেন ওভারপ্রতি ৭ এর কাছাকাছি গড়ে। সাইম আইয়্যুব কিছুটা আগ্রাসী হয়েই ব্যাট চালিয়েছেন পুরোটা সময়। ওপেনিং জুটিতে ১৭.২ ওভারে ১২১ রান যোগ করে তারা।

সাইমের আউট হলেও অন্য ওপেনার সাহিবজাদা ফারহান ছিলেন আরও কিছুটা সময়। তার ৬২ বলে ৬৫ রানের ইনিংসটি থামে রানআউটের কারণে। তিনে নামা ওমার ইউসুফও রান পেয়েছেন। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপরেই যেন ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। চার রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান রিয়ান পরাগ।

কিন্তু এরপরেই ম্যাচে আবার হাল ধরে পাকিস্তান। ৬ষ্ঠ উইকেটে তৈয়ব তাহির আর মোবাসির খান যোগ করেন ১২৬ রান। ৭১ বলে ১২ চার এবং ৪ ছয়ে ১০৮ রান করে সাজঘরে ফেরেন তাহির। মোবাসির খেলেন ৩৫ রানের কার্যকরী এক ইনিংস।

শেষদিকে মেহরান মুমতাজের ১৩ আর মোহাম্মদ ওয়াসিমের ১৭ রানের ক্যামিওতে ৩৫২ রানে থামে পাকিস্তানে ইনিংস। ভারতের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন রিয়ান পরাগ এবং রাজবর্ধন হাঙারগেকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।