Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ফলের জুসে প্রস্রাব মিশিয়ে বিক্রি, বিক্রেতা আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফলের জুসে প্রস্রাব মিশিয়ে বিক্রি, বিক্রেতা আটক
ফলের জুসে প্রস্রাব মিশিয়ে বিক্রির দায়ে বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সী এক ছেলেকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদে। খবর এনডিটিভি   পুলিশ জানিয়েছে, ফলের জুসের সাথে প্রস্রাব মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করার অভিযোগে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এক জুস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।'   এসিপি অঙ্কুর বিহার ভাস্কর ভার্মা জানিয়েছেন, অভিযুক্তের নাম আমির। খবর পেয়ে পুলিশ গিয়ে তার জুসের দোকানে তল্লাশি চালিয়ে প্রস্রাব ভর্তি প্লাস্টিকের ক্যান উদ্ধার করে।  পুলিশ আরও জানায়, দোকানের মালিককে প্রস্রাব ভর্তি ওই পাত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে সন্তোষজনক উত্তর দিতে পারেননি।'   ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ক্রেতার অভিযোগ ছিল ফলের রসের মধ্যে মূত্র মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এরপরই পুলিশ ওই জুস বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। '   এদিকে প্রস্রাব মিশিয়ে জুস বিক্রি করা হচ্ছিল এতদিন ধরে, এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানে চড়াও হয় এবং অভিযুক্ত বিক্রেতাকে ব্যাপক মারধর করে। ' সূত্র: এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।